মালদা: বেঙ্গালুরু থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে মালদায় নিয়ে আসা হল।
মঙ্গলবার রাতে কর্ণাটক পুলিশের ২০ জন আধিকারিকের সঙ্গে মালদা টাউন স্টেশনে পৌঁছন তাঁরা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ ওই বাংলাদেশি নাগরিকদের মালদা টাউন স্টেশনে আনা হয়।
তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন।
স্টেশন থেকে নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়।
আপাতত সেখানেই তাঁদের রাখা হবে বলে জানা গিয়েছে।
কেন তাঁদের বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ও পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।















































