দার্জিলিং: দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) ঐতিহ্যবাহী টয় ট্রেনের লোকো শেডে বুধবার ঘটে গেল দুর্ঘটনা।
আচমকাই লোকো শেডের কাঠের ছাদ ভেঙে পড়ে। সেই সময় শেডের ভিতরে কর্মরত ছিলেন বেশ কয়েকজন রেলকর্মী।
ছাদ ভেঙে পড়ার ঘটনায় ৭ জন লোকো শেড কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের আঘাত তুলনামূলকভাবে কম হলেও, সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হঠাৎ ছাদ ভেঙে পড়ায় লোকো শেড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন অন্যান্য রেলকর্মীরা।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি কী কারণে আচমকা কাঠের ছাদটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার জেরে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনের লোকো শেডের পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।















































