নন্দীগ্রাম: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন বুথ থেকে ইভিএম ও ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা রেয়াপাড়ার স্ট্রংরুমের উদ্দেশ্যে রওনা দেন।
ভোটগ্রহণ শেষে কড়া নিরাপত্তার মধ্যেই নির্দিষ্ট গাড়িতে করে ইভিএমগুলি স্ট্রংরুমে নিয়ে আসা হচ্ছে। একে একে ভোটকর্মীদের গাড়ি রেয়াপাড়ায় পৌঁছতে দেখা যায়। এরপর প্রশাসনিক নিয়ম মেনে ইভিএম ভর্তি ভোটের বাক্সগুলি স্ট্রংরুমের ভিতরে নিয়ে যাওয়া হয়।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটগ্রহণ শেষে ইভিএম ও ভোটসংক্রান্ত সমস্ত সামগ্রী নির্দিষ্ট স্ট্রংরুমে জমা করা হচ্ছে। স্ট্রংরুমে ইভিএম পৌঁছনোর পর সেগুলি নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। নিরাপত্তার স্বার্থে স্ট্রংরুম চত্বরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।
দিনভর ভোটগ্রহণকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা ও নজরদারি ছিল তুঙ্গে। ভোট শেষ হওয়ার পর এখন সমস্ত ইভিএম নিরাপদে স্ট্রংরুমে পৌঁছনোর প্রক্রিয়ার দিকে নজর রয়েছে রাজনৈতিক দলগুলির।
ভোটগণনার আগে পর্যন্ত রেয়াপাড়া স্ট্রংরুমেই ইভিএমগুলি নিরাপত্তার মধ্যে থাকবে।















































