মালদা থেকে বিমান চালুর প্রস্তুতি, বিমানবন্দরে পরিদর্শন!

মালদা: মালদা বিমানবন্দর থেকে দ্রুত বিমান পরিষেবা চালুর লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। বুধবার সকালে ইংরেজবাজারের বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বিমানবন্দর পরিদর্শন করেন।

বিমানবন্দরের পরিকাঠামো ও পরিষেবা চালুর প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। অম্লান ভাদুড়ি জানান, রাজ্য সরকারের উদ্যোগে উড়ান প্রকল্পের আওতায় দ্রুত বিমান পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here