গোপালপুর উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঘণ্টায় ৯৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা!

ওড়িশা: শক্তি হারালেও গতি বাড়িয়ে ওড়িশার উপকূলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী দুই ঘণ্টার মধ্যেই ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার বিভিন্ন উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

সমুদ্র সৈকতগুলিতে মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের।

উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশের প্রক্রিয়াকে কেন্দ্র করে উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here