জলাশয়ে আটকে শাবক, উদ্ধার মা হাতির! চা বাগানে বনদফতরের তৎপরতা!

আলিপুরদুয়ার: চা বাগানের সেচের জলাশয়ে পড়ে বিপাকে পড়ল মা হাতি ও তার শাবক। বুধবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগান এলাকায়। জলাশয়ের মধ্যে হাতি দু’টিকে দেখতে পেয়ে বনদফতরে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী ও পুলিশ কর্মীরা। শুরু হয় হাতি দু’টিকে নিরাপদে উদ্ধারের তৎপরতা। দীর্ঘ চেষ্টার পর জলাশয় থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় মা হাতিটি। তবে শাবকটি এখনও জলাশয়ের মধ্যে আটকে রয়েছে।

শাবকটিকে উদ্ধার করতে বনদফতরের কর্মীরা জোরকদমে অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

শাবকটি যাতে কোনওভাবে আহত না হয়, সেদিকে নজর রেখেই উদ্ধারকাজ চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here