ইসলামপুর: বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিজেপি কর্মী-সমর্থক ও নেতৃত্বরা।
সেই মতোই শুক্রবার ইসলামপুর থেকেও প্রায় ৫০ জন বিজেপি কর্মী-সমর্থক বাসে করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন।
তাঁদের নেতৃত্ব দেন ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী Chitranjit Roy।
জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন সরকারের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাতেই তাঁদের এই যাত্রা।
কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
বিজেপির পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে ইসলামপুর বাসস্ট্যান্ড চত্বর।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলায় নতুন সরকার গঠনের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই ইসলামপুর থেকে কর্মী-সমর্থকদের কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।














































