বিএসএনএল টাওয়ারে উঠে যুবক, শিলিগুড়িতে চাঞ্চল্য!

শিলিগুড়ি: আচমকাই বিএসএনএল-এর টাওয়ারে উঠে পড়লেন এক যুবক।

বুধবার বিকেলে ঘটনাটি নজরে আসে স্থানীয়দের। টাওয়ারের উপর থেকে ওই ব্যক্তিকে হাত নেড়ে ইশারা করতে দেখা যায়। বিষয়টি প্রথমে স্থানীয় বাসিন্দা রামচন্দ্র বাসফোরের নজরে আসে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি টাওয়ারে আটকে গিয়ে প্রশাসনের সাহায্য চাইছেন, নাকি অন্য কোনও কারণে সেখানে উঠেছেন, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পাশাপাশি দমকল বাহিনী ও বিএসএনএল-এর আধিকারিকদেরও ঘটনাস্থলে পৌঁছনোর খবর রয়েছে।

টাওয়ারের উপর থাকা ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাঁকে নিরাপদে নীচে নামানোর চেষ্টা চলছে।

একইসঙ্গে কী কারণে তিনি বিপজ্জনকভাবে টাওয়ারের উপরে উঠেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here