নয়াদিল্লি: আর্থিক বর্ষ ২০২৭-এর শুরু থেকেই সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সোনালিকা ট্র্যাক্টর।
সংস্থার দাবি, ২০২৬ সালের আগস্টে সর্বকালের সর্বোচ্চ মাসিক সামগ্রিক বিক্রির রেকর্ড গড়ে মোট ১২,৫৮১টি ট্র্যাক্টর বিক্রি করেছে তারা।
পাশাপাশি, সংশ্লিষ্ট সময়ে ট্র্যাক্টর শিল্পের সামগ্রিক বৃদ্ধির তুলনায় সোনালিকার বৃদ্ধির হার প্রায় ১.৯ গুণ বলে জানানো হয়েছে।
চলতি বছর সোনালিকার ৩০তম বর্ষপূর্তি। এই বিশেষ বছরেই আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছে সংস্থাটি। পঞ্জাবের হোশিয়ারপুরে অবস্থিত তাদের ট্র্যাক্টর উৎপাদন কেন্দ্রে আগস্ট মাসে সর্বোচ্চ মাসিক উৎপাদন হয়েছে ১৮,০৬৭টি ট্র্যাক্টর।
সংস্থার মতে, আসন্ন উৎসবের মরশুমে কৃষকদের চাহিদা মেটাতে এই উৎপাদন সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, উৎপাদন, পণ্যের সক্ষমতা এবং বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা এই তিনটি ক্ষেত্রের সমন্বয়ই সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ।
নতুন গোল্ড সিরিজ-সহ সোনালিকার ‘দমদার’ ট্র্যাক্টরগুলি বিভিন্ন ধরনের কৃষিকাজ ও আঞ্চলিক চাহিদার কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে।
উল্লম্বভাবে সমন্বিত উৎপাদন ব্যবস্থার মাধ্যমে পণ্যের গুণমানের উপর আরও বেশি নিয়ন্ত্রণ সহ কৃষকদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি- সমৃদ্ধ ট্র্যাক্টর তৈরি করা সম্ভব হচ্ছে বলে দাবি সংস্থার। একইসঙ্গে, উৎসবের মরশুমকে সামনে রেখে ডিলার নেটওয়ার্ককেও প্রস্তুত রাখা হয়েছে।
কৃষকদের জন্য চলতি বছরে সংস্থার সবচেয়ে বড় বার্ষিক উৎসবকালীন অফার ‘হেভি ডিউটি দমদার ধামাকা’ ইতিমধ্যেই চালু করা হয়েছে। এই অফারের মাধ্যমে কৃষকদের কাছে নতুন ট্র্যাক্টর পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল ট্র্যাক্টরস লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর রামন মিত্তল বলেন, আগস্টে ১২,৫৮১টি ট্র্যাক্টর বিক্রির পাশাপাশি ১৮,০৬৭টি ট্র্যাক্টর উৎপাদনের সর্বকালীন মাসিক রেকর্ড সংস্থার উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার সমন্বয়ের প্রমাণ।
উৎসবের মাসগুলিতে নতুন গোল্ড সিরিজের ট্র্যাক্টরের মাধ্যমে কৃষকদের চাহিদা পূরণ ও কৃষিক্ষেত্রে সমৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে সংস্থা প্রস্তুত বলেও জানান তিনি।















































