শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ!


ইট-পাথর ও ডিম ছোড়ার দাবি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক

শ্রীরামপুর: কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শ্রীরামপুরে আয়োজিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল।

কুণাল ঘোষের অভিযোগ, উত্তরপাড়ার সখের বাজার এলাকায় তাঁর গাড়ি আটকে একদল দুষ্কৃতী হামলা চালায়।

গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এমনকি রড দিয়েও গাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

কুণাল ঘোষের অভিযোগ, হামলার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে।

তাঁর দাবি, গাড়ির কাচ লক্ষ্য করে একের পর এক ইট ও ডিম ছোড়া হয়। ঘটনায় গাড়ির ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, এদিন শ্রীরামপুরের কোর্ট ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনা ছিল।

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় ও শর্ত মেনে সভা আয়োজন করা হয়েছে। সভায় যাওয়ার আগে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ নিয়ে সরব হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here