ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর-লুঠের অভিযোগ!

কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ।

বৃহস্পতিবার ভোরে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুষ্কৃতী অফিসে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ।

অভিযোগ, অফিসে থাকা কর্মীদের মারধর করা হয়। এরপর অফিসের ভিতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। একাধিক জায়গায় থাকা সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি।

পাশাপাশি এলইডি টিভি, প্রিন্টার-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস লুঠ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

অভিষেকের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠ দুষ্কৃতীরা জড়িত। একইসঙ্গে ঘটনার সময় পুলিশের কাছ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে ও কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার সিসিটিভি ফুটেজও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here