অতিবৃষ্টিতে তিলডাঙা–নিউ ফরাক্কার মাঝে রেললাইনে ধস, ব্যাহত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল!

মুর্শিদাবাদ: অতিবৃষ্টির জেরে তিলডাঙা ও নিউ ফরাক্কার মাঝে রেললাইনে ধস নামায় ব্যাহত হল উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল। ধসের জেরে NJP-গামী লাইনে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন রেলকর্মীরা।

প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষের অনুমান, টানা ভারী বৃষ্টির কারণেই রেললাইনের নীচের মাটি সরে গিয়ে এই ধস নেমেছে। এর ফলে একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বলে জানা যাচ্ছে।

আটকে পড়া ট্রেনগুলির মধ্যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস-এর মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনও রয়েছে। শুধু এক্সপ্রেস নয়, লোকাল ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

রেলকর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ চালাচ্ছেন। রেললাইন মেরামত হয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here