₹৩৪,৯৯৯ থেকে বাজারে vivo T5, শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে ৭০৫০ mAh ব্যাটারি ও AI ফিচার!

নয়াদিল্লি: পারফরম্যান্স-নির্ভর Series-T পোর্টফোলিওতে নতুন স্মার্টফোন vivo T5 লঞ্চ করল vivo India। তরুণ প্রজন্মের কাজ, কনটেন্ট তৈরি ও বিনোদনের কথা মাথায় রেখে তৈরি এই স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 7500 Turbo Processor, GenAI-ready NPU Engine, ৭০৫০ mAh ব্যাটারি এবং ১৭.৩৫ সেমি (৬.৮৩ ইঞ্চি) 1.5K 144Hz 3D Curved AMOLED ডিসপ্লে।

কোম্পানির দাবি, নতুন NPU Engine-এর সাহায্যে ডিভাইসে AI generation-এর গতি আগের তুলনায় ২৩৩ শতাংশ পর্যন্ত দ্রুত হয়েছে। শক্তিশালী হার্ডওয়্যারের পাশাপাশি ফোনটিতে রয়েছে নতুন ডিজাইন, AI-ভিত্তিক বিভিন্ন ফিচার সাথে উন্নত ক্যামেরা ব্যবস্থা।

ফটোগ্রাফির জন্য vivo T5-এ থাকছে ৫০MP OIS মেইন ক্যামেরা, Sony IMX882 সেন্সর, ৮MP Ultra-Wide ক্যামেরা এবং ৩২MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ফ্রন্ট ও রিয়ার দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, vivo T5-এর মাধ্যমে পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন, ক্যামেরা ও AI অভিজ্ঞতাকে একসঙ্গে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাজ, কনটেন্ট তৈরি, ছবি-ভিডিও ধারণ কিংবা দৈনন্দিন বিনোদন সব ক্ষেত্রেই ফোনটি ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি।

vivo India-র Online বিভাগের Chief Business Officer পঙ্কজ গান্ধী বলেন, Series-T বরাবরই শক্তিশালী পারফরম্যান্স ও নির্ভরযোগ্য ব্যাটারির জন্য পরিচিত।

নতুন vivo T5-এ সেই বৈশিষ্ট্যের সঙ্গে প্রিমিয়াম ডিজাইন, উন্নত ইমেজিং ও AI অভিজ্ঞতাকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে।

vivo T5-এর প্রাথমিক দাম ₹৩৪,৯৯৯ থেকে। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে Flipkart, vivo India e-store ও সংস্থার পার্টনার রিটেল স্টোরগুলিতে ফোনটি বিক্রি শুরু হবে। অনলাইন কেনাকাটায় থাকছে বিভিন্ন বিশেষ অফারও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here