নেতাজী অবমাননার প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিং পদযাত্রা, নীরব প্রতিবাদে অতীন হালদার!

দক্ষিণ ২৪ পরগনা: নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অভিনব পথে প্রতিবাদ জানাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা অতীন হালদার।

গত ২৪ আগস্ট ২০২৬ গঙ্গাসাগরের সমুদ্রতট থেকে পদযাত্রা শুরু করেছেন তিনি। তাঁর চূড়ান্ত গন্তব্য দার্জিলিংয়ের ম্যাল।

অতীন হালদারের বক্তব্য, নেতাজী সুভাষচন্দ্র বসু সমগ্র বাঙালির গর্ব ও আবেগ।

দেশ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানকে ভুলে তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই হইচই বা শোরগোলের পথে না গিয়ে নীরব পদযাত্রার মাধ্যমেই নিজের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছেন তিনি।

যাত্রাপথে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলছেন অতীনবাবু। স্বাধীনতার ইতিহাস ও দেশের বীর নায়কদের অবদানের কথাও তাঁদের স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি।

রাজনীতির রং না দেখে নেতাজীকে অবমাননা করেছেন বলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের অবিলম্বে সংশ্লিষ্ট দল থেকে বহিষ্কার, গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন অতীন হালদার।

গঙ্গাসাগর থেকে দার্জিলিং পর্যন্ত তাঁর এই দীর্ঘ পদযাত্রা কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই নজর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here