শিলিগুড়ি: দুর্গাপুজোর প্রস্তুতিতে উৎসবের আমেজ শুরু হয়ে গেল দাগাপুরে।
শুক্রবার দাগাপুর মাঠে বান্দ্রিজোত দাগাপুর যুব শক্তি সংগঠনের উদ্যোগে প্রথম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
তাঁর উপস্থিতিতে ধুমধামের সঙ্গে সম্পন্ন হয় খুঁটি পুজো।
সংগঠনের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে এদিন উৎসবমুখর পরিবেশ তৈরি হয় দাগাপুর মাঠে।
প্রথম বছরেই দুর্গাপুজোকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি।















































