তমলুক: জন্মাষ্টমী উপলক্ষে পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকন শঙ্খানন্দ জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো ও আরতিতে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার সন্ধ্যা থেকেই মন্দির চত্বরে শুরু হয় বিশেষ পূজা-অর্চনা। জন্মাষ্টমী উপলক্ষে বহু ভক্তের সমাগমও হয়।
মুখ্যমন্ত্রীর মন্দিরে আসার খবর পাওয়ার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রশাসনের তরফে মন্দির চত্বর ঘিরে তৈরি করা হয় কড়া নিরাপত্তা বলয়।
এদিন লিলুয়ায় একটি ধর্মীয় কর্মসূচি শেষ করে সন্ধ্যায় মেচেদা ইসকন মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী।
সেখানে বিশেষ পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে আরতিও করেন তিনি।
জন্মাষ্টমীর পবিত্র সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর এই ধর্মীয় অনুষ্ঠানে যোগদানকে ঘিরে মন্দির চত্বরে উৎসাহ দেখা যায় ভক্তদের মধ্যে।















































