ক্যান্সার রোগীদের জন্য বাড়ল সহায়তার পরিধি, নতুন শাখা সুমিতা ক্যান্সার সোসাইটির!

শিলিগুড়ি: চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসা ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ সুমিতা ক্যান্সার সোসাইটির।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে শান্তিনিকেতন লজে শুক্রবার সোসাইটির নতুন শাখার উদ্বোধন করা হয়।

নতুন এই শাখা থেকেই এবার থেকে ক্যান্সার রোগীদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। এতদিন সোসাইটির শিলিগুড়ির প্রধাননগর কার্যালয় থেকে এই পরিষেবা দেওয়া হতো।

মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছাকাছি নতুন শাখা চালু হওয়ায় রোগী ও তাঁদের পরিবারের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুধু খাদ্য পরিষেবাতেই সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য আরও বিভিন্ন ধরনের সহায়তা ও পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

নতুন শাখাকে কেন্দ্র করে রোগীদের পাশে আরও বিস্তৃতভাবে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সচিব এম. কে. ভট্টাচার্য, শিউলি চন্দ, দিপালী মণ্ডল, অরুন্ধতী কুণ্ডু, সুব্রত চক্রবর্তী, সজল কুমার গুহ, অনিল সাহা-সহ অন্যান্য সদস্য ও সদস্যারা।

এই উদ্যোগের কথা জানান সোসাইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার লিপি ঘোষ রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here