শিলিগুড়ি: জন্মাষ্টমীর পরদিন শিলিগুড়ি সংলগ্ন উত্তর পলাশ এলাকায় ঐতিহ্যবাহী দধি কাঁদো খেলা ঘিরে উৎসবের আবহ তৈরি হল।
নিউ কৃষক সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের বাল্যলীলার স্মৃতিকে সামনে রেখে নানা আয়োজন করা হয়।
দধি কাঁদো খেলায় অংশ নেন এলাকার বহু মানুষ। দই, জল ও উচ্ছ্বাসে জমে ওঠে গোটা অনুষ্ঠান। খেলায় অংশগ্রহণ কারীদের উৎসাহ দিতে ও এই ঐতিহ্যবাহী আয়োজনের সাক্ষী হতে এলাকার বহু মানুষ ভিড় জমান।
জন্মাষ্টমীর পরদিন এই বিশেষ আয়োজনকে ঘিরে ছোট-বড় সকলের মধ্যেই ছিল উৎসাহ।
হাসি-আনন্দ আর উৎসবের আবহে কার্যত মিলনমেলার চেহারা নেয় উত্তর পলাশ এলাকা। নিউ কৃষক সংঘের এই উদ্যোগে এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়াও ফুটে ওঠে।















































