আবহাওয়ার কারণে কালিম্পংয়ে নামতে পারল না মুখ্যমন্ত্রীর কপ্টার, উত্তরকন্যা থেকেই ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ শুভেন্দুর
শিলিগুড়ি: খারাপ আবহাওয়ার কারণে কালিম্পংয়ে অবতরণ করতে পারল না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টার।
মঙ্গলবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কালিম্পংয়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি অনুকূল না থাকায় কপ্টারটি সেখানে নামতে পারেনি।
এরপর মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় ফিরে আসেন। সেখান থেকেই ভার্চুয়ালি কালিম্পংয়ের সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।















































