বিডিও অফিসের সামনেই বেআইনি মদের রমরমা! মহিলাদের আন্দোলনে পুলিশি হানায় উদ্ধার ৯০ লিটার মদ!

ঘাটাল: ঘাটাল বিডিও অফিসের সামনেই দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি মদের কারবার।

অবশেষে এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরব হলেন এলাকার মহিলারা।

তাঁদের অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৯০ লিটার নামী কোম্পানির মদ উদ্ধার করে।

জানা গিয়েছে, ঘাটালের বরদা চৌকান, রানিরবাজার ও নির্মল বাজার এলাকার একাধিক চায়ের দোকান, খাবারের দোকান সহ কয়েকটি বাড়ি থেকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছিল।

অভিযোগ, এই অবৈধ মদের ব্যবসার জেরে এলাকার বহু পরিবারে অশান্তি নেমে এসেছে।

পরিবারের উপার্জনের বড় অংশই মদের পেছনে খরচ হয়ে যাচ্ছে, যার ফলে সংসারে আর্থিক সংকটও বাড়ছে।

এই পরিস্থিতিতে এলাকার মহিলারা একজোট হয়ে ঘাটাল থানার পুলিশের সঙ্গে অবৈধ মদ কারবারের বিরুদ্ধে আন্দোলনে নামেন।

তাঁদের দাবি, অবিলম্বে এলাকা থেকে বেআইনি মদের ব্যবসা সম্পূর্ণ বন্ধ করতে হবে ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

পুলিশের অভিযানে ৯০ লিটার মদ উদ্ধার হলেও স্থানীয়দের দাবি, এলাকায় এখনও একাধিক জায়গায় গোপনে এই ব্যবসা চলছে।

প্রশাসন দ্রুত ও কড়া পদক্ষেপ না নিলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here