বাঙালি জাতিকে অপমানের অভিযোগ, ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এফআইআরের ঘোষণা জেলা কংগ্রেসের!

কলকাতা: বাঙালি জাতিকে অপমান করার অভিযোগ তুলে বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে ‘বাগেশ্বর বাবা’-র বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।

সংগঠনের অভিযোগ, বাংলায় এসে ধীরেন্দ্র শাস্ত্রী বাঙালি জাতির প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন।

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে ভবানীপুর থানায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে ভবানীপুর থানার সামনে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সমগ্র বাঙালি জাতিকে অপমান করার অধিকার কারও নেই। অভিযোগের প্রতিবাদে আইনানুগ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

এদিকে, ধীরেন্দ্র শাস্ত্রী বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here