মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডের সামনে উত্তেজনা, গাড়ির কাঁচ ভাঙাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা!

শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডের সামনে একটি গাড়ি ঢুকে পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।

অভিযোগ, হেলিপ্যাডের সামনে গাড়িটি ঢুকে পড়তেই সেখানে থাকা বিজেপি কর্মীরা প্রতিবাদ শুরু করেন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীরা গাড়িটিকে সেখান থেকে বের করে দেন।

এরপরই গাড়িটির পেছনের কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

কাঁচ ভাঙার বিষয়টি নিয়ে পুলিশকর্মীরা বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে শুরু হয় বচসা। ঘটনাকে কেন্দ্র করে হেলিপ্যাড চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here