রেললাইনের ধারে আধার-সহ গুরুত্বপূর্ণ নথি, ২০২৩ সালের নথি চুরির সঙ্গে যোগের সম্ভাবনা, ঘটনাস্থলে পুলিশ ও পোস্ট অফিস কর্তৃপক্ষ!

ইসলামপুর: রেললাইনের ধারে আধার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে।

ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর কলোনি সংলগ্ন এলাকায় রেললাইনের ধারে ছড়িয়ে-ছিটিয়ে ওই নথিগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ।

উদ্ধার হওয়া নথিপত্রগুলি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুর পোস্ট অফিসের আধিকারিক ও কর্মীরাও।

পোস্ট অফিসের এক আধিকারিক জানান, ২০২৩ সালে পোস্ট অফিস থেকে বেশ কিছু নথি চুরি যাওয়ার ঘটনা ঘটেছিল। উদ্ধার হওয়া নথিগুলি সেই চুরি যাওয়া নথির অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

তবে বিষয়টি নিশ্চিত করতে নথিগুলি খতিয়ে দেখা হবে ও পুলিশের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

রেললাইনের ধারে কীভাবে ওই গুরুত্বপূর্ণ নথিগুলি এল, সেগুলি সত্যিই ২০২৩ সালের চুরি যাওয়া নথির অংশ কি না ও এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে কি না – তা তদন্ত করে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here