নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু NKDA-র নিরাপত্তারক্ষীর!

কলকাতা: নিউটাউনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। মৃতের নাম সুলগ্ন দে।

তিনি নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)-এর অধীনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নিউটাউনের একটি মলের সামনে পাম্প চালাতে গিয়েছিলেন সুলগ্ন দে।

সেই সময় অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন তিনি।

মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কীভাবে খোলা বৈদ্যুতিক তার সেখানে পড়ে ছিল ও নিরাপত্তারক্ষীর মৃত্যুর পিছনে কোনও গাফিলতি রয়েছে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here