আমেরিকা: ভয়াবহ জাহাজ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আমেরিকায়। মিসিসিপি নদীতে একটি বিশাল তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে যাত্রীবোঝাই একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে একাধিক যাত্রী নদীতে ঝাঁপ দেন।
শুক্রবার নিউ অরলিন্স বন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
সংঘর্ষের অভিঘাতে ক্রুজ জাহাজটি উল্টে যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।
উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধারে তৎপর হন।
প্রাথমিক খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে প্রায় ১৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও ট্যাঙ্কার ও ক্রুজ জাহাজের সংঘর্ষের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
নদীর বুকে এমন ভয়াবহ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জলপথে যাত্রী নিরাপত্তা নিয়ে।
কীভাবে এই সংঘর্ষ ঘটল ও দুর্ঘটনার সময় জাহাজের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা জানতে তদন্তের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।














































