ইসলামপুর: ছটপুজো উপলক্ষে উৎসবের আবহে নতুন মাত্রা যোগ করল ভারতীয় রেল।
ইসলামপুরের আলুয়াবাড়ি রোড জংশন রেলস্টেশন চত্বরে বাজানো হচ্ছে ছটপুজোর বিশেষ ভক্তিমূলক গান।
ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা স্টেশনে এই মনোমুগ্ধকর ভক্তিগীতি শুনে বেশ আনন্দিত ও আপ্লুত।
ছটপুজোকে কেন্দ্র করে স্টেশন চত্বরেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
ভক্তিমূলক গানের সুরে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে খুশির পরিবেশ। যাত্রাপথে ট্রেনের অপেক্ষার মুহূর্তেও ছটপুজোর আনন্দ উপভোগ করতে পারছেন যাত্রীরা।
ভারতীয় রেলের এই উদ্যোগে রেলস্টেশন চত্বর যেন উৎসবের এক বিশেষ আবহে সেজে উঠেছে। সব মিলিয়ে ছটপুজো উপলক্ষে আলুয়াবাড়ি জংশনে রেলের এই উদ্যোগ যাত্রীদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।














































