ছট পুজোর দিন নিখোঁজ নাবালিকা, উত্তর দিনাজপুর থেকে উদ্ধার; গ্রেফতার বাগডোগরার যুবক!

বাগডোগরা: ছট পুজোর দিন আচমকাই নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে বাগডোগরা থানার পুলিশ।

তদন্তের সূত্র ধরে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি এই ঘটনায় বাগডোগরার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছট পুজোর দিন কমলপুর ছটঘাটে ছট পুজো দিতে গিয়েছিল ওই নাবালিকা।

এরপর আচমকাই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেয়ের কোনও সন্ধান না পেয়ে পরিবারের তরফে বাগডোগরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে মোবাইল টাওয়ার লোকেশন ও বিভিন্ন সূত্রের সাহায্যে নাবালিকার খোঁজ শুরু করেন তদন্তকারীরা।

অবশেষে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় বাগডোগরার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

বুধবার ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। কীভাবে ওই নাবালিকা নিখোঁজ হয়েছিল ও ঘটনার নেপথ্যে আর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here