বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন থেকে জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠান, একদিনের সফরে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

আলিপুরদুয়ার: একদিনের সফরে আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে সাজো সাজো রব। বুধবার দিনভর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি। জনজাতীয় গৌরব দিবসকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ছিল বাড়তি তৎপরতা।

সফরের শুরুতে লোকনাথপুর আশ্রম হস্টেল পরিদর্শনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

সেখানে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার ছাত্রী আবার ঘুরে দেখেন। আবাসিক ছাত্রীদের সঙ্গীত চর্চায় বাদ্যযন্ত্র সরকারের পক্ষ থেকে দেওয়ারও নির্দেশ দেন তিনি।

এরপর ময়নাবাড়ির হাতিপোতা মোড়ে আদিবাসী জননায়ক বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন করবেন তিনি। পরবর্তীতে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের রায়ডাক গলফ কোর্সের মাঠে আয়োজিত জনজাতীয় গৌরব দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন।

সভাস্থল-সহ বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন জেলাশাসক, পুলিশ আধিকারিক-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা।

এদিন মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে চা-শ্রমিকদের মধ্যেও দেখা গিয়েছে বাড়তি উৎসাহ।

একদিকে জনজাতীয় গৌরব দিবস উদযাপন, অন্যদিকে চা-শ্রমিক ও আদিবাসী সম্প্রদায়ের স্বার্থে সম্ভাব্য ঘোষণা সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর একদিনের আলিপুরদুয়ার সফর ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here