মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব কোচবিহারে, ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী!

কোচবিহার: আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব গোটা শহরজুড়ে। মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচির পাশাপাশি রয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধন। এই উপলক্ষে বর্ণিল সাজে সেজে উঠেছে কোচবিহার শহর। রাসমেলাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফর ও রাসমেলার উদ্বোধনকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে কোচবিহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here