করোনা ভাইরাসের থাবায় যখন সমগ্র দেশ যখন জর্জরিত, তখন শিলিগুড়িতে তথা উত্তরবঙ্গে ইউনিক ফাউন্ডেশন, প্রিয়জন ওয়েলফেয়্যার, শিলিগুড়ি সানরাইজ ফাউন্ডেশন নিরলস ভাবে করোনা প্রতিরোধে বদ্ধপরিকর ভূমিকা গ্রহন করে চলেছে। আজ শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিক ফাউন্ডেশন, প্রিয়জন ওয়েলফেয়্যার, শিলিগুড়ি সানরাইজ ফাউন্ডেশন কে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ১১ নং গেট এর সামনে পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার, হেড ক্যাপ, হ্যান্ড গ্লাভস দিয়ে সাহায্য করা হয়।












































