ভারতে প্রতি বছর ১৪ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। এই দিনটি দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী হিসেবেও পালন করা হয়। নেহরু শিশুদের খুব স্নেহ করতেন এবং স্নেহের সাথে শিশুরা তাঁকে ‘চাচা নেহেরু’ নামে ডাকতেন। শিশুদের প্রতি তার ভালবাসা এবং উৎসর্গের কারণে তাঁর জন্মদিনটিকে শিশু দিবস হিসাবে উদযাপন করা হয়ে থাকে।
বিশেষ এই দিন উপলক্ষে জমজমাট অনুষ্ঠান পালন করল রাজগঞ্জের স্কলারস একাডেমী। স্কুলের কচিকাচাদের নিয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে পালিত হল শিশু দিবস। বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন গান, আবৃত্তি পাঠ, নৃত্য, যেমন খুশি তেমন সাজা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
রাজগঞ্জ ব্লকের বিডিও অফিসের নিকটেই অবস্থিত স্কুলের ডিরেক্টর প্রবীর সাহা এদিন উপস্থিত থেকে রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল পড়ুয়া সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদেরকে সাথে নিয়ে উৎসবমুখর দিনটিকে উদযাপন করেন।











































