রক্তদান থেকে স্বাস্থ্য পরীক্ষা, প্রতিষ্ঠা দিবসে সমাজসেবার বার্তা দিল সিটু!

শিলিগুড়ি: প্রতিষ্ঠা দিবসকে শুধুমাত্র সংগঠনের আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজসেবামূলক উদ্যোগের মাধ্যমে পালন করল সিটু।

রবিবার অনিল বিশ্বাস ভবনে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করে বামপন্থী শ্রমিক সংগঠনটি।

এই কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরও উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

রক্তদান শিবিরে ৬০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়।

পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার সুবিধা পেয়ে উপকৃত হন বহু মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় শ্রমিক নেতা সমন পাঠক, মোহন পান্ডা, বিমল পাল, তুফান ভট্টাচার্য, তিলক গুণ, বিলু ভট্টাচার, অজয় চক্রবর্তী-সহ জেলার বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার আন্দোলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও সিটু ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

সেই লক্ষ্যেই প্রতিষ্ঠা দিবসে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শিবিরে প্রায় শতাধিক সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here