হুড খোলা টোটোতে জনসংযোগে শরদিন্দু চক্রবর্তী, পাশে অশোক ভট্টাচার্য – জীবেশ সরকার!

শিলিগুড়ি: নির্বাচনী প্রচারে অভিনবত্বের ছোঁয়া নিয়ে এবার হুড খোলা টোটোতে চড়ে জনসংযোগ সারলেন শিলিগুড়ির বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী।

তাঁর সমর্থনে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য সহ বাম নেতা জীবেশ সরকার।

শহরের ১৪ নম্বর ওয়ার্ডে এই প্রচার কর্মসূচি ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো ছিল।

হুড খোলা টোটোতে চেপে আশ্রমপাড়ার আমতলা ক্লাব মোড় থেকে বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন শরদিন্দু চক্রবর্তী।

সঙ্গে থাকা বর্ষীয়ান দুই নেতা এলাকাবাসীর সঙ্গে কথা বলে বাম প্রার্থীর পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।

প্রচারের সময় সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন প্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here