CBSE দশম শ্রেণিতে সাফল্যের ঝলক – শিলিগুড়িতে PhysicsWallah-এর ছাত্রছাত্রীদের সম্বর্ধনা!

শিলিগুড়ি: CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশের পর সাফল্যের নতুন দৃষ্টান্ত গড়ল Central Board of Secondary Education (CBSE)। ৯০–৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে বহু ছাত্রছাত্রী কৃতিত্বের পরিচয় দিয়েছে।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে PhysicsWallah (PW), যার ফিজিক্সওয়ালা কেন্দ্রের পড়ুয়ারা উল্লেখযোগ্য ফল করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তাদের একাধিক ছাত্রছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে।

এর মধ্যে রয়েচ্ছে একাধিক ছাত্রছাত্রী উজ্জ্বল ফলাফল করে নিজেদের মেধার পরিচয় দিয়েছে।

শিলিগুড়িতে অবস্থিত PW বিদ্যাপীঠে এই সাফল্য উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে জানায়, নিয়মিত পড়াশোনা, সঠিক গাইডলাইন ও অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষাব্যবস্থা তাদের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কৃতী শিক্ষার্থীরা জানায়, “নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের দিকনির্দেশনা তাদের ভালো ফল করতে সাহায্য করেছে।

মক টেস্ট ও ক্লাসের পড়া ঠিকভাবে অনুসরণ করাই সাফল্যের মূল চাবিকাঠি।”

এদিকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র মেধা নয়, বরং ধারাবাহিক পরিশ্রম ও সঠিক পরিকল্পনাই এই সাফল্যের মূল ভিত্তি।

উল্লেখ্য, PhysicsWallah ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় এডটেক প্ল্যাটফর্ম, যা বর্তমানে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শিক্ষাদান করে দেশজুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here