মহানন্দা ব্যারেজে জলস্তর বৃদ্ধি, খুলে দেওয়া হল একাধিক লকগেট!

শিলিগুড়ি: পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জেরে মহানন্দা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে।

ফলে নদীতে প্রবল গতিতে জল প্রবাহিত হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নদী তীরবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here