জলপাইগুড়িতে ভোটের আগে চূড়ান্ত প্রস্তুতি, ডিসি-আরসি থেকে বুথমুখী ভোট কর্মীদের ভিড়!

জলপাইগুড়ি: রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়িতে চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে। ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের ডিসিআরসি সেন্টার থেকে সকাল থেকেই ভোট কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন।

বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ভোট কর্মীদের ব্যস্ততা চোখে পড়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদের উপস্থিতিতে ভোট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশিকা দেওয়া হয়।

এরপর ইভিএম মেশিন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে তারা নির্দিষ্ট পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হন।

জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ সহ ডাবগ্রাম- ফুলবাড়ী বিধানসভার ভোট কর্মীরা ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে জড়ো হন।

অন্যদিকে চা বলয়ের মালবাজার ও নাগরাকাটা বিধানসভার জন্য মাল পরিমল মিত্র মহাবিদ্যালয়ের ডিসিআরসি সেন্টারেও একই ছবি ধরা পড়ে।

জলপাইগুড়ি জেলায় মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে।

নির্বাচনকে ঘিরে প্রশাসনের তরফে নিরাপত্তা ও পরিকাঠামোগত সমস্ত প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সকাল থেকেই এই ব্যস্ততার চিত্র ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়।

আগামীকাল সকালেই শুরু হবে ভোটগ্রহণ, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত গোটা জেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here