ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের তৎপরতা, শেষ মুহূর্তে জোর প্রস্তুতি!

দিনহাটা: রাত পোহালেই রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৬।

তার আগে দিনহাটা কলেজের ডিসিআরসি (ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার) সেন্টারে ভোট কর্মীদের ব্যস্ততা এখন তুঙ্গে।

সকাল থেকেই কর্মীরা নিজ নিজ বুথে রওনা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ইভিএম, ভিভিপ্যাট সহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে নিচ্ছেন কর্মীরা।

পাশাপাশি শেষ মুহূর্তের নির্দেশিকাও খুঁটিয়ে দেখে নিচ্ছেন তারা, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট কর্মীদের জন্য নির্দিষ্ট গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

সেই গাড়িতেই কর্মীরা নিরাপত্তার সঙ্গে নিজেদের বুথকেন্দ্রে পৌঁছে যাবেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবেই এগোচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here