পার্কে বেআইনি প্রবেশে ক্ষতিগ্রস্ত সবুজ মাঠ, বাঘাযতীন পার্ক বাঁচাতে পুরনিগমের দ্বারস্থ নাগরিকরা!

শিলিগুড়ি: শহরের অন্যতম জনপ্রিয় সবুজ পরিসর বাঘাযতীন পার্কের পরিবেশ ও মাঠ সংরক্ষণের দাবিতে এবার সরব হলেন স্থানীয় বাসিন্দা ও প্রাতঃভ্রমণকারীরা।

পার্কের সীমানা প্রাচীর টপকে মাঠে প্রবেশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দেন।

স্থানীয় বাসিন্দা হিতেন চক্রবর্তী জানান, প্রতিদিন সকাল ও বিকেলে বহু মানুষ শরীরচর্চা ও হাঁটাহাঁটির জন্য বাঘাযতীন পার্কে আসেন।

কিন্তু তাদের অভিযোগ, বিকেলের পর কিছু যুবক পার্কের পাঁচিল টপকে মাঠে ঢুকে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে।

এর জেরে মাঠের ঘাস নষ্ট হচ্ছে, মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাথে পার্কের শান্ত পরিবেশও বিঘ্নিত হচ্ছে।

এই পরিস্থিতিতে পার্কের সবুজ পরিবেশ রক্ষার স্বার্থে এলাকাবাসী ও নিয়মিত প্রাতঃভ্রমণকারীরা যৌথভাবে গণস্বাক্ষর অভিযান শুরু করেন।

পরে সেই আবেদনপত্র পুরনিগমের কমিশনারের হাতে তুলে দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগকারীদের মতে, বাঘাযতীন পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সবুজ পরিসর।

তাই পার্কের সৌন্দর্য, পরিবেশ ও মাঠের ভারসাম্য বজায় রাখতে বেআইনি প্রবেশ রোধে কড়া নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেই তাঁদের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here