ভোটের লাইনে দাঁড়িয়েই মৃ*ত্যু বৃদ্ধার!

ভোটের লাইনে দাঁড়িয়েই মৃত্যু বৃদ্ধার, সামসির কান্ডারুনে চাঞ্চল্য

মালদা: ভোট দিতে এসে মর্মান্তিক পরিণতি। মালতীপুর বিধানসভার সামসি এলাকার কান্ডারুনে ১৫২ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম প্রমিলা বাগদি (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রমিলা দেবী। দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান, অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর বুথ চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here