ভোটকেন্দ্রের কাছে বিজেপি এজেন্টের ওপর হা*মলার অ*ভিযোগ, উত্তেজনা এলাকায়!

মালদা: ভোটের দিনেই অশান্তির অভিযোগ চাঁচল বিধানসভায়। ২২১ নম্বর বুথের ধুম সাডাগী পানপাড়া এলাকায় বিজেপির এক ইলেকশন এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ, দুষ্কৃতীরা ওই এজেন্টকে লক্ষ্য করে আচমকা আক্রমণ চালায়। হামলার পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয় ও পরনের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দিকেই অভিযোগ তুলেছে বিজেপি।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here