ভোট দিতে গিয়েও বঞ্চিত প্রথমবারের ভোটার, শিলিগুড়িতে গা*ফি*লতির অভিযোগ

শিলিগুড়ি: শিলিগুড়ি-র জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, যখন প্রথমবারের ভোটার কাজল দাস ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট আগেই পড়ে গেছে।

বাবা গোপাল দাসকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসা ওই যুবকের দাবি, তিনি ভোটাধিকার প্রয়োগের আগেই কেউ তার পরিচয়ে ভোট দিয়ে দিয়েছে।

ঘটনায় হতবাক হয়ে পড়েন তিনি ও ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ্যে।
এই ঘটনাকে কেন্দ্র করে বুথে উপস্থিত অন্যান্য ভোটারদের মধ্যেও উদ্বেগ ছড়ায়।

ভোটার তালিকা ও স্লিপ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরে বিষয়টি সামনে আসতেই সেখানে উপস্থিত বিজেপি প্রার্থী শংকর ঘোষ হস্তক্ষেপ করেন ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

ঘটনাটি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here