শিলিগুড়ি: বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।
এদিন তিনি হাসপাতালে উপস্থিত আধিকারিক ও কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ও হাসপাতালে বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
হাসপাতাল পরিদর্শনের সময় তিনি রোগী পরিষেবা, পরিকাঠামো – কর্মী সংকট সহ একাধিক দিক পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, হাসপাতালে একাধিক সমস্যা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো জায়গার অভাব।
পাশাপাশি অন্যান্য পরিকাঠামোগত সমস্যাও রয়েছে বলে তিনি স্বীকার করেন।
তবে তিনি আশ্বাস দেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে ও পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা করা হবে।













































