শিলিগুড়ি: শিলিগুড়ির দার্জিলিং মোড়ে থাকা ‘বিশ্ব বাংলা গ্লোব’ ভেঙে ফেলল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন।
সোমবার পৌরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই গ্লোবটি ভেঙে দেয়।
বেশ কয়েক বছর আগে দার্জিলিং মোড়ের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে এই ‘বিশ্ব বাংলা’ লোগোযুক্ত গ্লোবটি স্থাপন করা হয়েছিল।
ঘটনা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পৌরনিগমের কাউন্সিলর তথা মেয়র পারিসদ সাব্বা সুব্বা।
তিনি জানান, “দেখতে ভালো লাগতো, কেন ভেঙে ফেলা হলো তা স্পষ্ট নয়।
কর্পোরেশন সরকারের নির্দেশেই কাজ করে, তাই হয়তো সিদ্ধান্ত অনুযায়ী এটি সরানো হয়েছে।”
তবে এই ভাঙার কারণ নিয়ে এখনও পর্যন্ত পৌরনিগমের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।












































