শিলিগুড়িতে পলিক্যাবের নতুন হাব, উত্তরবঙ্গে পরিষেবা আরও দ্রুত!

শিলিগুড়ি: ভারতের অন্যতম তার ও কেবল প্রস্তুতকারী সংস্থা Polycab India Limited শিলিগুড়িতে নতুন একটি কুইক সার্ভিস ডিপো (QSD) চালু করলো।

সংস্থার দাবি, এই নতুন ডিপোর মাধ্যমে উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের বাজারে পণ্যের সরবরাহ আরও দ্রুত ও সহজ হবে।

প্রায় ৯,২৫০ বর্গফুট জায়গা জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক ডিপোটি নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত সাহুডাঙ্গী তিলানী পাড়ায়।

এখান থেকে তার, এলইডি, ফ্যান, সুইচ ও সুইচগিয়ারের মতো বিভিন্ন পণ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে ডেলিভারির সময় কমবে ও স্থানীয় ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটরদের পরিষেবা আরও উন্নত হবে।

পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করতেও এই ডিপো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পলিক্যাব ইন্ডিয়ার সিইও ইশউইন্দার সিং খুরানা জানান, পূর্ব ভারতে পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। সেই কারণে শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে এই নতুন ডিপো চালু করা হয়েছে।

এর মাধ্যমে গ্রাহকদের কাছে আরও দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

সংস্থার আরো দাবি, এই নতুন কেন্দ্র স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়ক হবে ও উত্তরবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় ব্যবসার প্রসার ঘটাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here