উত্তরকন্যার সরকারি বৈঠকে যোগ উত্তরবঙ্গের তৃণমূল বিধায়কদের, রাজনৈতিক মহলে জোর চর্চা!

রাজনৈতিক বিভাজনের আবহের মধ্যেই উত্তরকন্যায় রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন উত্তরবঙ্গের একাধিক তৃণমূল বিধায়ক। শাসক ও বিরোধী- দুই শিবিরের জনপ্রতিনিধিদের একসঙ্গে উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

মঙ্গলবার উত্তরকন্যায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, হামিদুল রহমান এবং কানাইলাল আগরওয়াল-সহ একাধিক জনপ্রতিনিধি। রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক।

সূত্রের খবর, আসন্ন বর্ষা মরশুমে বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই মূলত আলোচনা হয় এই প্রশাসনিক বৈঠকে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, শাসক ও বিরোধী দুই দলের বিধায়কদের একই টেবিলে বসিয়ে প্রশাসনিক আলোচনা করার মধ্যে বিশেষ রাজনৈতিক বার্তা রয়েছে। কারণ, সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছিলেন যে, প্রশাসনিক কাজে সব দলের জনপ্রতিনিধিদের নিয়েই এগোতে চায় রাজ্য সরকার।

এর আগেও মঙ্গলবার নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেও তৃণমূলের কয়েকজন বিধায়ক এবং তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন।

এবার উত্তরকন্যার বৈঠকেও উত্তরবঙ্গের তৃণমূল বিধায়কদের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here