হুগলি: চন্ডিতলা থানায় স্মারকলিপি জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রবিবার থানার উদ্দেশ্যে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী তাঁকে কালো পতাকা দেখিয়ে “চোর চোর” স্লোগান দিতে থাকে।
অভিযোগ, বিক্ষোভ চলাকালীন সাংসদকে লক্ষ্য করে দূর থেকে ঢিল ছোড়া হয়।
একটি ঢিল তাঁর মাথায় এসে লাগে, ফলে তিনি আহত হন ও মাথা থেকে রক্তপাত শুরু হয়।
এছাড়াও ধস্তাধস্তির মধ্যে তাঁর গায়ে চড়-চাপড়ও লাগে বলে অভিযোগ।
ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি কর্মী-সমর্থকরাই পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা চালিয়েছে।
যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।
বিজেপির দাবি, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশকেই তৃণমূল রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।














































