জাগ্রত মহাশক্তি কালীবাড়িতে চুরি, দানবাক্স ভেঙে নগদ লুট; সিসিটিভির হার্ডডিস্কও উধাও!

শিলিগুড়ি: শিলিগুড়ির লেকটাউন এলাকার প্রাচীন ও জাগ্রত মহাশক্তি কালীবাড়িতে চুরির ঘটনা।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এই জনপ্রিয় মন্দিরে চোরের হানায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, রবিবার সকালে মন্দিরের পুরোহিত পিন্টু চৌধুরী ও অন্যান্য সেবায়েতরা মন্দিরে এসে প্রধান ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান।

এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করে তাঁরা দেখতে পান, মা কালীর মূর্তির অলংকার, পুজোর বিভিন্ন সামগ্রী, মূল্যবান বাসনপত্র-সহ একাধিক জিনিসপত্র উধাও হয়ে গিয়েছে।

অভিযোগ, দুষ্কৃতীরা মন্দিরের দানবাক্স ভেঙে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।

পুরোহিতের দাবি, চোরেরা মন্দিরের প্রায় কোনও মূল্যবান সামগ্রীই ছেড়ে যায়নি।

ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক চুরি হয়ে যাওয়ার ঘটনা।

ফলে তদন্তে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে পুলিশ বলে মনে করা হচ্ছে।

খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ইতিমধ্যেই দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করতে হবে।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here