ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রধান, ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন!

ইসলামপুর: ২০২১ সালের ভোট- পরবর্তী হিংসার ঘটনায় চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহম্মদ হানিফ-সহ দুইজনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ।

রবিবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় সংঘটিত হিংসার ঘটনায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট সহ সন্ত্রাস সৃষ্টির একাধিক অভিযোগ ছিল মহম্মদ হানিফের বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে মামলার তদন্ত চলছিল।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর মহম্মদ হানিফ তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করে।

তবে দল পরিবর্তন করেও পুরনো মামলার তদন্তের হাত থেকে রেহাই পেলো না তিনি।

শনিবার অভিযুক্ত প্রাক্তন প্রধান-সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার ইসলামপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় চোপড়া থানার পুলিশ।

আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here