ইসলামপুর: গত কয়েকদিনের তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করল ইসলামপুরের সিস্টার অ্যান্ড ব্রাদার্স সোসাইটি।
মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় পথচলতি মানুষ ও যানবাহন চালকদের মধ্যে পানীয় জল, ORS, বাতাসা সহ গাছের চারা বিতরণ করা হয়।
প্রখর রোদ ও অসহনীয় গরমে যখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত, তখন এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বস্তরে।
সংগঠনের সদস্যরা শহরের ব্যস্ত এলাকাগুলিতে দাঁড়িয়ে পথচারী, রিকশাচালক, টোটোচালক, অটোচালক সহ বিভিন্ন শ্রেণির মানুষের হাতে পানীয় জল ও ORS তুলে দেন।
পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছের চারাও বিতরণ করা হয়।
এই মানবিক কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষ।
অনেকেই সংগঠনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছে।
সংগঠনের সদস্যরা জানান, প্রচণ্ড গরমে মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ভবিষ্যতেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।
এদিনের এই উদ্যোগে সিস্টার অ্যান্ড ব্রাদার্স সোসাইটির একাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলো।













































