টোটো নিষেধাজ্ঞা ঘিরে ক্ষোভ, সমস্যার সমাধানের দাবিতে বিধায়িকার বাড়িতে টোটো চালকদের বিক্ষোভ!

শিলিগুড়ি: শিলিগুড়ির প্রধান সড়কগুলিতে টোটো চলাচলের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পর ক্ষোভে ফুঁসছেন টোটো চালকরা।

নিজেদের জীবিকা ও রোজগারের সংকটের কথা জানাতে মঙ্গলবার ডাবগ্রাম- ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জীর বাড়ির সামনে জমায়েত হন তাঁরা।

টোটো চালকদের অভিযোগ, কোনও রকম আলোচনা বা পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ফলে তাঁরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন ও বহু পরিবারের রুজি- রুটির উপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিন বিধায়িকার বাড়ির সামনে পৌঁছে টোটো চালকরা তাঁদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।

বিষয়টি শুনে বিধায়িকা শিখা চ্যাটার্জী তাঁদের আশ্বাস দিয়ে জানান, তিনি দ্রুত এই বিষয়ে পুলিশ কমিশনার ও মন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে আলোচনা করবেন।

বিধায়ক বলেন, সাধারণ মানুষের জীবিকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই দ্রুত সমস্যার সমাধান করে সকলের স্বার্থ রক্ষার চেষ্টা করা হবে।

বিধায়িকার আশ্বাসে টোটো চালকদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হলেও, প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here